সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

চাপের মুখে বাংলাদেশ

dynamic-sidebar

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ব্যাটসম্যানরা যেন আত্মহুতির মিছিলে নেমেছেন। দক্ষিণ আফ্রিকার পাহাড় সমান রান তাড়া করতে নেমে একের পর এক ব্যাটসম্যানকে হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান।

দলীয় ১৩ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায়। ২৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর দলীয় ৩৬ রানে তৃতীয় উইকেট, ৪৯ রানে চতুর্থ উইকেট, ৬১ রানে পঞ্চম এবং ৬৫ রানে ষষ্ঠ উইকেটের পতন হয়। দলীয় ১১৫ রানে দুয়ান্নে অলিভিয়ারের বলে বোল্ড হন তাইজুল ইসলাম। তিনি করেন ১২ রান। তাইজুল ইসলাম আউট হওয়ার আগে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন লিটন দাস। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই আতঙ্ক ছড়িয়েছেন প্রোটিয়ার পেসাররা। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের আউটই করা যাচ্ছিল না, সে উইকেটে ৪৯ রান তুলতেই বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। এই চার ব্যাটসম্যানের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। তারা হলেন- সৌম্য সরকার (৯), মমিনুল হক (৪), মুশফিকুর রহিম (৭), মাহমুদুল্লাহ রিয়াদ (৪)। ইমরুল কায়েস ২৬ রান করে আউট হন। আর সাব্বির রহমানের ব্যাট থেকে কোনো রান আসেনি।

শনিবার ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রোটিয়াদের দাপট ঠিকই অব্যাহত থাকে। লাঞ্চের বিরতির কিছুক্ষণ পর ৪ উইকেটে ৫৭৩ রান তোলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন। তারা হলেন ডিন এলগার (১১৩), এইডেন মার্করাম (১৪৩), হাশিম আমলা (১৩২), ফাফ ডু প্লেসিস (১৩৫)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net