বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, বরিশাল রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মীর মনিরুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার জোহর বাদ হাজার মানুষের উপস্থিতিতে নগরীর বিএম স্কুলে তার জনাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে উপস্থিত ছিলেন মরহুমের মামাতো ভাই শওকত হাসানুর রহমান রিমন এমপি,বিএনপির যুগ্ম মহাসচীব ও সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল,বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, বিএমপি কমিশনার এস এম রুহুল আমিন,বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ,সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারন সম্পাদক কামরুল আহসান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি কেএম তারেকুল ইসলাম অপু, ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ। পরে নগরীর মুসলিম গোরস্থানে প্রবীণ এই সাংবাদিককে দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় মীর মনিরুজ্জামানের মরাদেহ নেয়া হয় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে। সেখানে তাকে এক নজর দেখতে ভীর জমায় বরিশালের মিডিয়া কর্মীরা। এরপরে তার মরাদেহ নেয়া হয় বরিশাল রিপোর্টাস ইউনিটিতে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এম্বুলেন্সে ঢাকা নেয়ার পথে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বরিশালের মিডিয়া অঙ্গনে। তার বড় ছেলে মীর অলিউজ্জামান আজকের তালাশকে জানায়, বাবার রুহের মাগফিরাত কামনায় রবিবার কালীবাড়িরোডস্থ রজনীগান্ধা কমিনিউটি সেন্টারে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। দোয়া মোনাজাতে সবাই উপস্থিত হযে বাবার রুহের মাগফিরাত কামনা করবেন এই কামনা রইলো সবার প্রতি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply