মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৯

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
এক কোটির মাইলফলকে ‘বড় ছেলে’

এক কোটির মাইলফলকে ‘বড় ছেলে’

dynamic-sidebar

বিনোদন ডেস্ক
‘বড় ছেলে’ টেলিছবি নিয়ে মাতামাতি কম হয়নি। ফেসবুকে স্মরণকালে সবচেয়ে বেশি
ট্রল হয়েছে ‘বড় ছেলে’ নিয়ে। আবারও আলোচনায় এলো টেলিছবিটি।
অপূর্ব-মেহজাবিন জুটির ‘বড় ছেলে’ ইউটিউবে রেকর্ড গড়েছে। এতে উচ্ছ্বাস
প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ঈদুল আযহায় প্রচারিত বিশেষ টেলিছবি ‘বড় ছেলে’ ইউটিউবে কোটিবার দেখা
হয়েছে। এর জন্য সময় লেগেছে একমাস চার দিন। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে
প্রকাশিত ‘বড় ছেলে’ই প্রথম ও একমাত্র নাটক/টেলিছবি যেটি কোটিবার দেখার
রেকর্ড গড়লো। আর কোনো নাটক নয়, এর আগে এই মাইলফলক ছুঁয়েছে একাধিক
গান-ভিডিও।

‘বড় ছেলে’র এমন সাফল্যে উচ্ছ্বসিত চরিত্রটিতে রূপদানকারী অভিনেতা অপূর্ব
ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আরিয়ান বলেছেন, ‘চিত্রনাট্য লেখার সময়ই
মনে হয়েছিলো দারুণ কিছু হতে যাচ্ছে। এ কারণেই টেলিফিল্মটির জন্য সর্বোচ্চ
শ্রম ও মেধা খাটিয়েছি। এর ফল যে এতো বড় কিছু আসবে ভাবিনি। এই সাফল্য
বাংলাদেশি নাটকের, এ সাফল্য নাটকের দর্শকের। সবার ভালোবাসায় ভবিষ্যতেও
এমন কাজ উপহার দিতে চাই।’

‘বড় ছেলে’র নির্মাতা মিজানুর রহমান আরিয়ান (ছবি: সংগৃহীত)ইউটিউবে ঝড় তোলা
‘বড় ছেলে’র মন্তব্যের ঘরে হাজার হাজার ইতিবাচক মন্তব্য। টিভিতে প্রচারের
পরপরই এটি উন্মুক্ত করা হয়েছিলো ইউটিউবে। ফেসবুকে টেলিছবিটি নিয়ে সবচেয়ে
বেশি আলোচনা হয়েছে। একইসঙ্গে এতে ব্যবহৃত একমাত্র গান ‘তাই তোমার
খেয়াল’-এর জন্য প্রশংসিত হচ্ছেন গায়ক মিফতাহ জামান ও সংগীত পরিচালক সাজিদ
সরকার। ইউটিউবে এই গানটি উপভোগ করেছেন প্রায় ৩০ লাখ দর্শক।

‘বড় ছেলে’র চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অপূর্বকে ‘বড় ছেলে’
তকমা দিয়েছেন ভক্তরা। অন্যদিকে ‘আদর্শ’ গার্লফ্রেন্ড হিসেবে মেহজাবিনও কম
যান না। এই দুই তারকার স্মরণীয় কাজ হয়ে রইলো ‘বড় ছেলে’।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net