শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১

শিরোনাম :
গুরতর অসুস্থ অবস্থায় রাস্তায় পরে রয়েছে নগরীর পরিচিত মুখ তপা পাগলা

গুরতর অসুস্থ অবস্থায় রাস্তায় পরে রয়েছে নগরীর পরিচিত মুখ তপা পাগলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর পরিচিত মুখ তপা পাগলা গুরুতর অসুস্থ। চর্ম ও যৌন সহ নানা রোগে আক্রান্ত হয়ে নগরীর হাঁসপাতাল রোড সহ বিভিন্ন রোডে পরে থাকতে দেখা যায়।

আজ শনিবার (১৩ জুন) বরিশাল নগরীর বাজার রোড এলাকায় রাস্তার পাশে অসুস্থ্য অবস্থায় পরে থাকতে দেখা যায় তাকে। কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি।স্থানীয়রা বলেন, অনেকদিন ধরে তার পুরুষাঙ্গ থেকে রক্ত, পুচ, পোকা বের হতে দেখা গেছে। এমন অবস্থায় সমাজ সেবার মাধ্যমে যদি তাকে চিকিৎসা সেবা দেয়া যায়। তাহলে হয়তো সে সুস্থ হতে পারে।

তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তপাকে চিকিৎসা দেয়ার জন্য দাবী জানান। এ ব্যাপারে সমাজ সেবা অফিসার সাজ্জাদ পারভেজকে ফোন করা হলে তিনি রিসিভ করেন নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net