শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১২

শিরোনাম :
ফেসবুকে প্রেমের টানে সন্তানসহ প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী

ফেসবুকে প্রেমের টানে সন্তানসহ প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী

dynamic-sidebar

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সূত্র ধরে দুই সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে উঠেছেন প্রবাসীর স্ত্রী। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমানা আফরোজ (৪০) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী তার দুই সন্তান এবং স্বামীর গৃহের সব মালামাল নিয়ে তার প্রেমিক রিয়াজ মোহম্মদ মিরনের (৩৫) বাড়ি ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে আসেন। সোমবার এ প্রেমিক জুটি ও প্রেমিকের বড় ভাই লিটনকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ঢাকার যাত্রাবাড়ীর গোবিন্দপুর বাগানবাড়ি এলাকার আয়শা মঞ্জিলের সৌদি প্রবাসী শওকত হোসেনের স্ত্রীর সঙ্গে ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন দফাদারের ছেলে রিয়াজ মোহম্মদ মিরনের ফেসবুকে পরিচয় হয়।

স্বামীর অবর্তমানে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রণয়ের একপর্যায়ে গত শনিবার প্রবাসীর স্ত্রী রোমানা আফরোজ তার দুই ছেলে রায়হান (১৮) ও নুর হোসেনসহ (১৫) ঘরের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার আসবাবপত্রসহ প্রায় ৪৯ লাখ টাকার মালামাল দুটি ট্রাকে করে প্রেমিক মিরনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে চলে আসে।

এ ঘটনায় প্রবাসী শওকত হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ভান্ডারিয়া থানা পুলিশের সহয়তায় হেতালিয়া গ্রাম থেকে প্রেমিক যুগল ও প্রেমিকের বড় ভাইকে সোমবার গ্রেফতার করে।

সেই সঙ্গে মালামাল ভর্তি দুটি ট্রাক জব্দ করে পুলিশ। গ্রেফতারের পর তাদের যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net