, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল
স্বাস্থ্যখাতে লুটপাট-অব্যবস্থাপনার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কমিটির মানববন্ধন

স্বাস্থ্যখাতে লুটপাট-অব্যবস্থাপনার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কমিটির মানববন্ধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরীক্ষার ফি বাতিল, স্বাস্থ্যখাতে ভয়াবহ লুটপাট ও চরম অব্যবস্থাপনা এবং সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি।মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদিদন নাঈস, সহ-সভাপতি মুহাম্মদ সালমান ফারসি, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. তানভীর হোসেন, বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্রমুখ।

 

বক্তারা বলেন, ‘সরকার করোনা ভাইরাস পরীক্ষায় ২০০ থেকে ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর মাধ্যমে দেশের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।’তারা বলেন, ‘মানুষ ধীরে ধীরে আরও দরিদ্র হচ্ছে। সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসার অধিকার হরণ করার নামান্তর। এর দায় সম্পূর্ণ সরকারকেই নিতে হবে। তাই অনতিবিলম্বে এ সংবিধান ও জনবিরোধী সিধান্ত বাতিলের আহ্বান জানাই।

 

’বক্তারা বলেন, ‘সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনো স্বাস্থ্যখাতে চলছে সীমাহীন লুটপাট। এসব বন্ধ করতে হবে। এছাড়া সীমান্তে ভারতের বিএসএফ প্রায় প্রতিদিনই আমাদের দেশের নাগরিকদের গুলি করে হত্যা করছে। এ হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচারের দাবি জানাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net