সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বিএম কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করলো ছাত্রদল নেতা তছলিম

বিএম কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করলো ছাত্রদল নেতা তছলিম

dynamic-sidebar

বরিশাল বিএম কলেজের বেশ কয়েকজন ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার খবর পাওয়া গছে। মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে বিএম কলেজ মসজিদ গেটের সামনেই এই হামলার ঘটনা ঘটে। ছাত্রদল নেতা তছলিমের হামলায় মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র শামিম রেজা শুভ গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

আহত সূত্রে জানাযায়, তছলিম ও আহত শামিম দুজনেই বিএম কলেজ ছাত্রদরের সাধারন সম্পাদক প্রার্থী । যার ফলে তছলিম শামিমকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহীকতায় মঙ্গলবার মসজিদ গেটের সামনে বাবুর চায়ের দোকানে শামিম ও তার বন্ধুরা চা খেতে গেলে হঠাত করে তছলিমবাহীনি মাহিন্দ্রাযোগে এসে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে তাদেরকে আহত করে দ্রুত চলে যায়। তছলিম বাহীনির হামলায় শামিম রেজা শুভ গুরুতর আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শামিম জানায়, বিএম কলেজের পিছনে একটি ছাত্রহোস্টেলে থাকেন তিনি।  শামিম বিএম কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী। যার কারনে তছলিম বিভিন্ন সময় তাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। তছলিমের হুমকিতে তিনি প্রার্থীতা প্রত্যাহার না করার কারনেই তার উপর এ ধরনের হামলা হতে পারে বলে তার ধারনা। তিনি আরও জানান, এনামুল হাসান তছলিম ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net