, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ

বরিশালে ছাত্রমৈত্রীর মানববন্ধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত ও স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রতিবাদ সহ বিনামূল্যে করোনা টেস্ট নিশ্চিত করার দাবিতে বরিশালে ছাত্রমৈত্রীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর ও জেলার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগরের সভাপতি শামিল শাহরোখ তমাল।

ইমরান নূর নিরবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ,
ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, জেলা সভাপতি মিন্টু দে, মহানগর নেতা আল মামুন রাব্বী, সঞ্জয় হালদার, বাবুগঞ্জ উপজেলা আহবায়ক আলী হোসেন প্রমূখ।

বক্তারা রাষ্ট্রীয় পাটকল বন্ধ না করে তা আধুনিকায়ন করে চালু রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাঁটাই এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি অব্যবস্থাপনা বন্ধ করে বিনামূল্যে করোনা টেস্ট করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net