মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
জাতীয় দৈনিক বাংলাদেশের আলো’র সাংবাদিক হৃদয় আহম্মেদের উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাই

জাতীয় দৈনিক বাংলাদেশের আলো’র সাংবাদিক হৃদয় আহম্মেদের উপর সন্ত্রাসী হামলা ও ছিনতাই

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি : জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক ও ব্যবসায়ী হৃদয় আহম্মেদ এর উপর সন্ত্রাসীরা হামলা চালায় সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত ১০.৩০মিঃ সময় বরিশাল জেলার উজিরপুর উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।এসময় সাংবাদিক হৃদয় আহম্মেদ গুরুতর আহত হন।

 

 

আহত হৃদয় আহম্মেদ জানান,গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে দোকানের মালামাল কিনতে ঢাকায় রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিয়ে দোকান বন্ধ করতেছি হঠাৎ দোকানের সামনে স্থানীয় ছিচকে সন্ত্রাসী রহিছুর ও তার সাথে ৬/৭জন লোক কালো কালো টর্চ লাইট,দা,লাটি নিয়ে আমার উপর হামলা চালিয়ে আমার সাথে থাকা নগদ আড়াই লাক্ষ টাকা এবং গলায় পরিহিত একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।

 

এসময় রহিছের লাইটের আঘাতে আমার মাথা ফেটে যায়। এসময় আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে
উজিরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার শিকার সাংবাদিক হৃদয় আহম্মেদ এর মাথায় বেশ কয়েকটি শেলাই করা হয় এবং তার অবস্থা আশংকা জনক বলে জানান স্বজনরা।এবিষয়ে উজিরপুর মডেল থানায় একটি আহত হৃদয় আহম্মেদের পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

তবে ঘটনার পর থেকে থানায় অভিযোগের বিষয় সন্ত্রাসী বাহিনী জানতে পেরে সাংবাদিক পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এদিকে সন্ত্রাসী রহিছুর বাহিনী নিয়মিত সাংবাদিক পরিবারের উপর কঠোর নজরদারি করছে এবং বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে এমনকি প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে সাংবাদিক পরিবারের যাকে পাবে তাকেই মেরে ফেলবে বলে জানান এই অসহায় পরিবারটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net