শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪

শিরোনাম :
সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আজীবন সংগ্রামী রাজনীতিবিদ, সাহারা খাতুন এমপি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী),আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) সাহারা খাতুনের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আনিসুর রহমান। গত ২রা জুন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন।

এরপর অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। মেডিকেল টিমের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সাহারা খাতুন এমপিকে ব্যাংককে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগের এই মহীয়সী নেত্রী সাহারা খাতুন তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net