স্টাফ রিপোর্টার ॥ নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ৭ নং গুচ্ছগ্রামে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে এক বিধবার হোটেল সহ দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার বিকাল ৪ টার সময় ঘটনাটি ঘটে। এঘটনায় আগুন নিভাতে গিয়ে হোটেল মালিক মহসেনা বেগম আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গুচ্ছগ্রামের মৃতঃ আমিনুল ইসলামের স্ত্রী মোহসেনা বেগমের মালিকানাধীন হোটেলে রক্ষিত গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগ্নিকান্ডের সৃস্টি হয়। সংবাদ পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। হোটেল মালিক মোহসেনা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, ছোট এই হোটেলটির আয় দিয়েই আমার ৫ সন্তানের পেট চালাতাম। এখন আমি পথের ভিক্ষারী। কে দেখবে আমার এতিম সন্তানদের। তিনি আরো বলেন,আগ্নিকান্ডের ঘটনায় তার দোকানে থাকা ফ্রিজ,টিভি, ফ্যান,খাবারসহ অন্য অন্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এব্যাপারের বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে তাদের প্রাায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান ওয়ার্ড কাউন্সিলর মো:মাইনুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply