সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা

dynamic-sidebar

বরিশালে পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল। বুধবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় মহানগর বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকের সামনে পুলিশ বেরিকেট দিয়ে আটকে রাখে নেতা-কর্মীদের।

এসময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হয়। পরে পুলিশের বাধার মুখে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মিছিলটি পণ্ড হয়ে যায়।এর আগে কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা ও আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি।

বেলা ১১টা শুরু হওয়া ওই সমাবেশে মহানগর বিএনপির সহসভাপতি রফিক আহমেদ রুনু সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক দল সহ-সভাপতি এম জি ফারুক, মহানগর মহিলাদল নেত্রী তাসলিমা কালাম পলি, শামীমা আকবর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক আফরোজা খানম নাসরিন, খন্দকার আবুল হোসেন লিমন প্রমুখ।এরআগে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করা হয়।উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডবোকেট আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালি বিএনপি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবুসহ বিভিন্ন উপজেলা বিএনপি’র নেতারা।সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ গ্রেফতারি পরোয়ানার আদেশ বাতিল করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।সমাবেশ শেষে জেলা বিএনপি’র নেতা-কর্মীরা মিছিল বের করতে গেলে তাতেও পুলিশ বাধা দেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net