, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
সালমানের ‘রেস থ্রি’ ফিরিয়ে দিলেন অমিতাভ

সালমানের ‘রেস থ্রি’ ফিরিয়ে দিলেন অমিতাভ

dynamic-sidebar

বিনোদন ডেস্ক |বলিউডের অ্যাকশনধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘রেস’ অন্যতম। শিগগিরই শুরু হবে এর তৃতীয় কিস্তি ‘রেস থ্রি’র কাজ। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার সালমান খান। চমকপ্রদ তথ্য হলো- এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

শুধু অমিতাভ নয়, এর আগে ‘রেস থ্রি’তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রয় কাপুর।

জানা যায়, “বিগ বি ইতোমধ্যে ‘ঝুন্ড’ ছবির জন্য তার অক্টোবর ও নভেম্বরের সময়সূচি দিয়ে দিয়েছেন। একই সময়ে ‘রেস থ্রি’র দৃশ্যধারণ শুরু করতে চাইছেন নির্মাতারা। দুই ছবির সময় একই হওয়ায় অমিতাভকে একটি বেছে নিতে হয়েছে। যেহেতু তিনি আগেই ‘ঝুন্ড’র জন্য শিডিউল দিয়ে দিয়েছেন, তাই বিনয়ের সঙ্গে ‘রেস থ্রি’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।’

২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘রেস’। এতে অভিনয় করেন সাইফ আলি খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেস টু’ দেখা গেছে সাইফ আলি খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। এই ছবি দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। তবে ‘রেস থ্রি’ নির্মাণ করবেন নৃত্যপরিচালক-নির্মাতা রেমো ডি’সুজা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net