জামায়াতে ইসলামের ডাকা বৃহস্পতিবারের হরতালে বরিশালে কোন প্রভাব পড়েনি। জনজীবন রয়েছে স্বাভাবিক। অভ্যন্তরীন ও দূরপাল্লার রুটে বাস চলাচল করছে সকাল থেকেই। সকাল থেকেই নথুল্লাবাদ বাস টার্মিনাল দিয়ে দূরপাল্লার বাস চলছে এবং ঢাকা থেকেও বরিশালে উদ্দেশ্যে বাস ছেড়ে আসছে বলে জানালেন হানিফ পরিবহনের ম্যানেজার মো. রানা তালুকদার। রুপাতলী থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মোঃ সেলিম। এদিকে বরিশাল নদী বন্দর থেকে যথানিয়মে আ্ভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নৌ-থানা পুলিশের এসআই শফিক। অপরদিকে নগরজুড়ে থ্রি-হুইলারসহ সকল ধরনের গন পরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে। যথানিময়ে অফিস-আদালতে কর্মব্যস্ততা শুরু হয়েছে, মার্কেটগুলোতেও দোকানপাট খোলা হয়েছে পূর্বের নির্ধারিত সময়েই।ব্যাংক বীমা- স্কুল কলেজের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, সকালে রূপাতলী হাউজিং এলাকা থেকে একটি মসজিদ থেকে ইনফ্রা পরিটৈকনিক্যাল ইন্সটিউটের ছাত্র ও বিমানবন্দর থানা শিবিরের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্র ও ২৯ নং ওয়ার্ড শিবিরের সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সাকিল বেপালী নামক তিন কর্মীকে আটক করা হয়েছে। তবে এ পর্যন্ত শহরের কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে বিএমপি পুলিশ সূত্রে জানাগেছে, তাদের পাঁচ শাতাধিক পুলিশ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায়। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের সদস্যরা কাজ করছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply