শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮

শিরোনাম :
বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি- বরিশাল ল’ কলেজ অধ্যক্ষকে ৭২ ঘন্টার মধ্যে অপসারনের দাবী

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি- বরিশাল ল’ কলেজ অধ্যক্ষকে ৭২ ঘন্টার মধ্যে অপসারনের দাবী

dynamic-sidebar

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি এবং দুর্নীতি-অনিয়মের অভিযোগে বরিশাল আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ’র অপসারণের দাবীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জী’র অপসারণের দাবীতে নানা শ্লোগান দিয়ে ৭২ ঘটন্টার মধ্যে অপসারনের দাবী জানায়। বরিশাল আইন মহাবিদ্যালয়ের আইন ও ছাত্র পরিষদের সভাপতি আমিনুল ইসলাম জসিম বলেন, ‘১৫ই আগস্টের আগের দিন অধ্যক্ষ’র কাছে আমরা দিনটি পালনের জন্য দাবী করলে তিনি সেসময় জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন তিনি। এছাড়া আমাদের কলেজে ওনার দুর্নীতির কারণে আমরা হাফিয়ে উঠেছিলাম। যে কারণে তার অপসারণের দাবীতে বিক্ষোভ করেছি। শনিবার থেকে এই আন্দোলন আরো বেগবান হবে।’ এই বিষয়ে জানতে বরিশাল আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জী’র সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net