শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮

শিরোনাম :
আগৈলঝাড়ায় দুই স্কুলছাত্রী সকালে নিখোজ রাতে উদ্ধার

আগৈলঝাড়ায় দুই স্কুলছাত্রী সকালে নিখোজ রাতে উদ্ধার

dynamic-sidebar

মোল্লা অজিজুল // বরিশালের আগৈলঝাড়ায় দুই স্কুলছাত্রী সকালে নিখোজের পর রাতে উদ্ধার করেছে পুলিশ। স্কুল ছাত্রীদের অভিভাবক ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী পুর্বসুজনকাঠী গ্রামের লিটন খলিফার মেয়ে খাদিজা আক্তার ও কালুপাড়া গ্রামের শহিদ হাওলাদারে মেয়ে পুর্বসুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী সাজনা আফরিন আরমা গত বুধবার স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে সারাদিনেও বাড়ী ফেরেনি। আরমা তার স্কুলে ক্লাস করেছে এরপর খাদিজা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে দুই ছাত্রী নিরুদ্দেশ হয়ে যায়, রাত পর্যন্ত বাড়ী ফিরে না আসায় তাদের অভিভাবকরা বুধবার রাতে আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেছেন। গতকাল রাতে নিখোজ খাদিজা আক্তারের বরিশালের এক আত্মিয়র বাসা থেকে আগৈলঝাড়া থানা পুলিশ উদ্ধার করে নিখোজের অভিভাবকের কাছে হস্তান্তর করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net