আল আমিন গাজী ॥ বরিশাল নগরীতে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারী চালিত অটো রিক্সা চুরি ও ছিনতাইয়ের ঘটনা। নগরীতে গত ৮মাসে ২০টি ব্যাটারী চালিত অটো রিক্সা ও প্রায় ৭০টি ব্যাটারী ছিনতাই ও চুরি করে একটি চক্র। আর সেই চক্রের সদস্য হিসাবে রয়েছে অটো চালক,গ্যারেজ মালিক ও রাজনৈতিক দলের কিছু নেতারা। গত ৮মাসে প্রায় ১০লক্ষ টাকার অটো গাড়ি ও ব্যাটারী চুরি করে তারা। আর এতে করে বিপাকে পড়ছেন সাধারন অটো চালকরা। অটো চালকদের এই অটো রিক্সা চালিয়ে তাদের সংসারের যাবতীয় খরচ বহন করতে হয় । কেউ বিভিন্ন এনজিও অফিস থেকে ঋন নিয়ে আবার কেউ সারা বছরের রোজগার থেকে গাড়ি কিনে সংসার চালানোর উৎস যোগায়। কিন্তু সেই গাড়িটি শেষ পর্যন্ত ছিনতাই করে নিয়ে যায় চক্রর সদস্যরা। গত ৭ অক্টোবর নগরীর রুপাতলী থেকে একটি অটো গাড়ি ও ৫টি ব্যাটারী উদ্ধার ২চোরকে আটক করে স্থানীয় জনতা ও বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত ইজিবাইক কল্যান রেজিঃ ১৬৭৩ শ্রমিক সংগঠনের কোষাদক্ষ্য জামাল গাজী ও লাইন সম্পাদক লাল মিয়া সহ আরো কয়েক জন সদস্য। তবে তাদেরকে আটকের পর কোতয়ালী মডেল থানায় পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ দিকে আটককৃতা হলো বাকেরগঞ্জ জেলার রুস্তুম সিকদারের ছেলে গনি সিকদার (২৭) ও রুপাতলী শেরে-বাংলা সড়কের বাসিন্দা ছালাম হাওলাদারের ছেলে রেজাউল ওরফে রেজা। তবে নলছিটি ঝুলকাঠি গ্রামের মৃতঃ মুক্তিযোদ্ধা জেন্নাত আলী হাওলাদার এর ছেলে আঃ রশিদ হাওলাদার অভিযোগ করে বলেন, আমার একটি মুক্তিযোদ্ধা পরিবহন নামে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ক্রয় করি। কিন্তু সেই গাড়িটি কেনার মাত্র ১৫/২০দিনের মধ্যে গাড়িটি চোর গনি ও রেজাউল নিয়ে যায় । অনেক খোজাখুজি করে গাড়িটি আর ফেতর পাই নাই। তিনি আরো বলেন, চোর রেজাউল ও গনি সহ অরো প্রায় ২০/২৫ জনের একটি দল রয়েছে। আর তাদের পুলিশ আটক করলে চোরদের ছাড়াতে প্রস্তত থাকে একদল দলীয় নেতারা । এ বিষয় বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত ইজিবাইক কল্যান রেজিঃ ১৬৭৩ শ্রমিক সংগঠনের কোষাদক্ষ্য জামাল গাজী জানায়, আমাদের চেষ্টায় প্রায় ৪/৫টি অটো গাড়ি ব্যাটারী সহ উদ্ধার করা হয়েছে । আমরা চোর ধরায় আমাদের সংগঠনের লাইন সম্পাদক লাল মিয়া, আলমগীর হোসেন সহ ৪/৫ জনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে চোরের সজনরা। আর এতে করে আমরা সংগঠনের সদস্যরা সব সময় আতংকে রয়েছে । তবে এই চোরদের যেন আইনের মাধ্যমে কঠোর শাস্তি হয় সেই দাবি জানায় সাধারন অটো চালকরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply