, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ
বরিশালে মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গনতন্ত্র ও ভোটারাধীকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিয়েছে নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃৃৃথক কর্মসূূচি পালন করেছে বরিশাল মহানগর ও জেলা মহিলা দল।

আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর দলীয় কার্যালয়ে মহানগর মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি শরীফ তাসলিমা কালাম পলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠেনে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃমনিরুজ্জামান খান ফারুক ও সহ- সভাপতি মোঃ রুনু সরদার, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধীকার সম্পাদক ফাতেমাতুজোহ্রা মিতু, শামীমা আকবর, কাউন্সিলর সেলিনা পারভীন সহ মহিলা দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মনিরুজ্জামান খান ফারুক বলেন বাংলাদেশের জনগনের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। আর দেশের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল নারী, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে ৪২ বছর পূর্বে মহিলা দল নামে বিএনপির এই অংগসংগঠনটি প্রতিষ্ঠাপায়। সৈরাচারী সরকার পতন সহ- দেশের গনতন্ত্রপ্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দল গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে।

ফারুক বলেন বাংলাদেশের সরকার গঠনে নির্বাচনের মাঠে বিএনপির অন্যতম ভোট ব্যাংক এই নারী বা মহিলা ভোটার। যা বিভিন্ন সভা সমাবেশে সরকারীদলের নেতারাও স্বীকার করেন।

অপর দিকে সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল জেলা উত্তর ও দক্ষিন যৌথভাবে কেক কেটে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, উত্তর জেলার সভাপতি শারমিন মিমো, যুগ্ম- সম্পাদক হোসনেয়ারা বেগম,সাংগঠনিক সম্পাদক জয়নব বেগম সহ- নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপি ও মহিলা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশ – জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফারহানা তিথি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনগনের ভোটারাধীকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে দ্বীর্ঘদিন সরকারের দেওয়া মিথ্যা মামলায় কারাবরন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়ার এই আত্মত্যাগ সফল করার জন্য নিজেদের মধ্যে অতীতের সকল মতবিরোধ ভূলবোঝাবুঝির অবসান ঘটিয়ে মহিলা দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। তাই থানা, পৌরসভা, ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সৎ,সাহসী ও পরিশ্রমি কর্মী সংগ্রহ করার উপর গুরুত্ব দিতে বলেন নেতাকর্মিদেরকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net