সুস্থ সবল জাতী চাই, সব বয়সেই ডিম খাই এবছর এই পতিপ্যাদ্য নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নগরীর উত্তর আলেকান্দা জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে এক বর্নাঢ্য র্যালি বেড় হয়। র্যালি পুলিশ লাইন,জিলা স্কুল,সার্কিট হাউজ সড়ক,সদররোড হয়ে অশ্বিনী কুমার টাইন হলে এসে শেষ হয়। পড়ে অশ্বিনী কুমার টাউন হলে প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্টি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষিবিদ একরামুল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ডাঃ শেখ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাড.হেমায়েত উদ্দিন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন,আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সার্বিক দায়ীত্ব পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নুরুল আলম। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার পোল্টি খামারী,বিভিন্ন ঔষদ কোম্পানির প্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও বাবুগঞ্জ ক্যাম্পাসের শিক্ষার্থীরা র্যালি ও আলোচনা সভা অংশ নেয়। আলোচনা সভায় পুষ্ঠিকর খাবার হিসাবে মানবদেহের রোগ প্রতিরোধে ডিমের ক্ষমতা নিয়ে জন সাধারনকে সচেতন করতে ডিম দিবসটি যথাযথ ভাবে আমাদের দেশে পালিত হচ্ছে।১৯৯৬ সাল থেকে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বের সকল দেশের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার এদিবসটি পালন করে আসছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply