শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮

শিরোনাম :
বরিশাল ছাত্রদলের ১৩ কর্মী মিলে ল্যাপটপ ছিনতাই- মামলা

বরিশাল ছাত্রদলের ১৩ কর্মী মিলে ল্যাপটপ ছিনতাই- মামলা

dynamic-sidebar

নগরীতে চাদার দাবিতে কলেজ ছাত্রকে মারধর করে ল্যাপটপ-মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগে ছাত্রদলের ১৩ কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মারধর ও ছিনতাইয়ের শিকার সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্র মো. তাহের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিচারক মো. শাহীন উদ্দিন কোতয়ালী মডেল থানার ওসিকে মামলাটি এজহার হিসেবে গ্রহনের নির্দেশ দেন। কলেজ ছাত্র মো. তাহের নগরীর কাউনিয়া এলাকার মৃত মোশারেফ হাওলাদারের ছেলে।

মামলার আসামীরা হলেন, মো. রুবেল হোসেন ওরফে চশমা রুবেল (৩০), মো. সুমন (২৫), মো. রায়হান (২৭) ও মো. শুভ (২৩)। এছাড়া অজ্ঞাতনামা আরো ৮ জনকে মামলায় আসামী করা হয়। আসামীরা মহানগর ছাত্রদলের সক্রিয় কর্মী বলে মামলার বাদী জানিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী আতিকুর রহমান রিয়াজ মামলার আরজির বরাত দিয়ে জানান, আসামীরা বিভিন্ন সময় তাহেরের কাছে ৫০ হাজার টাকা চাদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা না দিলে পড়ালেখা করতে দিবে না বলে হুমকি দেয় তাহেরকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার নগরীর জিয়া সড়ক এলাকায় আসামীরা তাহেরের পথরোধ করে দাবিকৃত চাদার টাকা দিতে বলে। তাহের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামীরা মারধর শুরু করে।

ধারালো অস্ত্র দিয়ে তাহেরের শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এসময় ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তাহেরের ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসামীরা পালিয়ে যায়। পথচারীরা তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net