রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বিদেশে নারী পাচারের অভিযোগে বরিশালের ছেলে নৃত্যশিল্পী ইভান গ্রেফতার

বিদেশে নারী পাচারের অভিযোগে বরিশালের ছেলে নৃত্যশিল্পী ইভান গ্রেফতার

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।

সিআইডির দাবি, তিনি দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। আজ শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ মো. রেজাউল হায়দার।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মানবপাচারের অভিযোগে সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগ তাকে গ্রেফতার করেছে।’

শেখ মো. রেজাউল হায়দার বলেন, ‘গত ২ জুলাই দুবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজম খান, তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হন আজমের বাংলাদেশি প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন। এরইমধ্যে আজম খান ও তার দুই সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

তিনি আরও বলেন, সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ইভান শাহরিয়ার সোহাগকে। জবানবন্দিতে আসামিরা বলেছেন, নারী পাচারের ঘটনায় মূলত কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী জড়িত। শুধু তাই নয়, এসব কাজে জড়িত ছোটখাটো ক্লাবের মালিকরাও। যারা ক্লাবে অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করে ক্লাব কর্তৃপক্ষ মূলত তাদের টার্গেট করে। দেশের কয়েকটি জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত বলে আমরা জানতে পেরেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net