সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
চরফ্যাশনে কলেজ ছাত্রীকে ফাঁদের ফেলে খাদ্যগুদাম কর্মকর্তার আপত্তিকর ভিডিও ॥ গণধোলাই

চরফ্যাশনে কলেজ ছাত্রীকে ফাঁদের ফেলে খাদ্যগুদাম কর্মকর্তার আপত্তিকর ভিডিও ॥ গণধোলাই

dynamic-sidebar

চরফ্যাশন ভোলা প্রতিনিধি ॥ চরফ্যাশনে ‘নারী কেলেংকারী’র ঘটনায় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম গণধোলাইর শিকার হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদর থেকে ১০ কিমি পশ্চিমে চর যমুনা গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন ঘটনার সতত্যা স্বীকার করেছেন। জানাগেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় চর যমুনা গ্রামের জনৈক কলেজছাত্রীর বাসায় গেলে গ্রামবাসীরা চরফ্যাশন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামকে গণধোলাই দেয়। এসময় স্থানীয় জনৈক জয়নাল আবেদীন জনরোষ থেকে আবুল কালামকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবুল কালাম অভিযোগ করেন, দুলারহাট খাদ্যগুদাম পরিদর্শনে গেলে একদল ‘ছেলপেলে’ গতিরোধ করে তাকে( কালাম) বেধড়ক মারধর করে। এসময় তাঁর গুদামের ছাবি এবং কিছু টাকা খোয়া গেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আবুল কালাম দুলারহাট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরীক্ষার্থী সুন্দরী ছাত্রীদের অবৈধ সুবিধা দেয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এ সকল অনৈতিক সম্পর্কের দৃশ্য ভিডিও ধারন করে পরবর্তী কালে ওই ছাত্রীদের জিম্মি করে দিনের পর দিন ছাত্রীদের অনৈতিক কাজে ব্যবহার করতো। চর যমুনা গ্রামের জনৈক ছাত্রীর সাথে এমন অপকর্মের ঘটনা ফাঁস হওয়ার পর গত ১৭ মে চরফ্যাশন উপজেলা খাদ্য অফিস থেকে আবুল কালামকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে স্ট্যান্ডরিলিজ করা হয়। কিন্ত মাত্র তিন মাসের ব্যবধানে আবারও আবুল কালাম গত ৬ জুলাই চরফ্যাশন খাদ্যগুদামে যোগদান করেন এবং ওই ছাত্রীর সাথে অবৈধ সম্পর্ক শুরু করেন। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাড়িতে গেল গ্রামবাসীরা তাকে আটক করে গণধোলাই দেয়। এদিকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামকে গণধোলাই দেয়ার পর ভিডিও ফোন থেকে ফোনে ছড়িয়ে পরেছে। যে ভিডিওতে চরফ্যাশনের দুলাহাট এলাকার একটি মহিলা কলেজের একজন ছাত্রীর সাথে অনৈতিক কান্ডে লিপ্ত অবস্থায় দেখা যাচ্ছে। এছাড়াও একাধিক ছাত্রীর সাথে তার অপত্তিকর স্থির চিত্রও বাজারে ছড়িয়ে পরেছে। ভিডিও সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত আবুল কালাম উপজেলা নির্বাহী অফিসারকে জানান, ওই ছাত্রীর সাথে তার বিয়ের সিদ্ধান্ত হয়েছে। ছাত্রীর বয়স কম থাকায় বিয়েটা এখনো হয়নি। হবু বধুর সাথে একান্ত সময়ের ভিডিও তার (কালাম) জনৈক বন্ধু ধারন করেছিল বলেও সে জানায়। আবুল কালামের এই বক্তব্য সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন তাৎক্ষণিক সংবাদকর্মীদের জানান, ভিডিও’র বিষয়ে শাস্তিপ্রদানের ক্ষমতা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের নেই। তবে ক্ষতিগ্রস্ত মেয়েপক্ষ আইনের আশ্রয় নিতে পারেন। এদিকে একাধিক কলেজছাত্রীকে নিয়ে আবুল কালামের ভিডিও এবং আপত্তিকর ছবি ফাঁসের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net