সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বানারীপাড়ায় সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট মিলন পুলিশের খাঁচায়

বানারীপাড়ায় সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট মিলন পুলিশের খাঁচায়

dynamic-sidebar

রাহাদ সুমন,বানারীপাড়া ॥ বানারীপাড়ায় যেীতুকের দাবীতে স্ত্রীকে কুপিয়ে গুরতর জখম করা স্বামী সেনাবাহিনীর সাবেক ২৪০৮১৫১নং- সার্জেন্ট (জিডি) (সি কিউ এম এস) মিখন খান( ৪৬) কে মামলা দায়েরের প্রায় ১০ মাস পরে বানারীপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের ৬ নং ওয়ার্ডের স্ত্রীর ভারাটিয়া বাসার পাশে তাকে সন্দেহ জনক ভাবে ঘোড়াঘুড়ি করতে দেখে স্থানীয়রা পাকরাও করে পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়। জানাগেছে গত ২৮ জানুয়ারী মিলন খান স্ত্রীর কাছে দাবীকৃত ৫০ হাজার টাকা চেয়ে না পেয়ে তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে মিলন ঘরে থাকা বাংলা দাও দিয়ে তার স্ত্রী রুমাকে কুপিয়ে গুরুতর জখম করে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। বোনকে কুপিয়ে আটকিয়ে রাখার খবর পেয়ে ভাই রাসেল ও সোহেল ঘটনাস্থলে এলে তাদেরকেও মিলন ও অজ্ঞাতনামা আসামীরা কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এর পরেও থেমে থাকেনি আসামীরা রাসেল ও সোহেলের মাথায় কোপ দিলে তারা হাত দিয়ে প্রতিহত করায় তাদের একজনের হাতের একটি ও আরেকজনের দুটি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মিলন বাহিনীর হাত থেকে আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এ ব্যপারে আহতদের পিতা মোঃ খলিলুর রহমান বাদী হয়ে ১ ফেব্রুয়ারী ২০১৭ বানারীপাড়া থানায় মিলন খানকে নামিয় ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে ৩২৩,৩২৪,৩২৬ ও ৩২৭ ধারায় একটি মামলা দাযের করেন। উল্লেখ্য আহত সুত্র জানায় আসামী মিলন খান চাকুরী করাবস্তায় বিবাহ না করে একটি মেয়েকে বৌ বানিয়ে সরকারী রেশন উত্তোলণ করার কয়েক মাসের মাথায় বিষয়টি জানাজানি হলে চাকুরীতে সমস্যার সৃষ্টি হয়। পরে সকল কিছু গোপন রেখে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের মোঃ খলিলুর রহমানের মেয়ে রুমা খানমকে প্রায় ৬ বছর পূর্বে বিবাহ করে সে। তাদের বিবাহিত জীবনে মোহনা (৪) বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মিলন প্রায়ই তার স্ত্রীর কাছে যৌতুক দাবী করে মারধর করতো বলেও ওই সূত্র জানায়। এদিকে মিলন সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় এক উর্ধ্বতন আরমি অফিসারের সাথে অসৌজন্য মূলক আচরণ করে এবং তা প্রমান হওয়ায় ক্লোজ এ্যারেস্ট করে তার বিরুদ্ধে সেকশন আর্মি এ্যাক্ট ৩২ (১) ধারা মোতাবেক কোর্ট মার্শালের মাধ্যমে সার্জেন্ট পদ থেকে সৈনিক পদে পদানবতি পূর্বক ১ বছরেরর জন্য বেসামরিক কারাগারে সশ্রম কারাদন্ড প্রদান হয়েছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net