, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩৩ জনে। ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো বরিশাল বিভাগে করোনায় কোনো রোগী মারা যায়নি।

মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

১৩ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বমোট করোনায় মৃত ৪ হাজার ৭৩৩ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ২৯৩ জন (৪৮ দশমিক ৪৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার একজন (২১ দশমিক ১৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৩১৯ জন (৬ দশমিক ৭৪ শতাংশ), খুলনা বিভাগে ৪০১ জন (৮ দশমিক ৪৭ শতাংশ), বরিশাল বিভাগে ১৮০ জন (৩ দশমিক ৮০ শতাংশ) সিলেট বিভাগে ২১২ জন (৪দশমিক ৪৮ শতাংশ), রংপুর বিভাগে ২২৫ জন (৪ দশমিক ৭৫ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১০২ জন (২ দশমিক ১৬ শতাংশ) রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net