সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
জনতার ইট-পাটকেল নিক্ষেপ, ডিম বিক্রি বাতিল

জনতার ইট-পাটকেল নিক্ষেপ, ডিম বিক্রি বাতিল

dynamic-sidebar

ঢাকা: ‘বিশ্ব ডিম দিবসে’ বিক্রি শুরুর আগেই বন্ধ করে দেওয়া হলো ডিম বিক্রি। জনতার ইট-পাটকেল নিক্ষেপ ও চরম শৃঙ্খলাহীন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।
মূলত সকাল ৯টা থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) তিন টাকায় ডিম বিক্রি হওয়ার কথা ছিল। ২০ হাজার ডিম দেওয়া হতো। একজন পেতেন ৯০টি করে।

তবে সরেজমিনে দেখা যায়, পঞ্চাশ হাজারের বেশি মানুষ লাইনে দাঁড়ান। এতো মানুষের ভিড়ে পুরো ইনস্টিটিউশনে গোলমালের সৃষ্টি হয়। যোগানের চেয়ে মানুষের চাহিদা বেশি হওয়ায় বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এতো মানুষকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।
তিন টাকা পিস ডিম কিনতে মানুষজন সকাল ৬টা থেকে লাইনে দাঁড়ানো শুরু করেন বলে কর্তৃপক্ষ জানায়। ৯টার মধ্যে এ লাইন কেআইবি চত্বর ছাড়িয়ে ফার্মগেট, বিজয় স্মরণী পার হয়ে করে। লাগে দীর্ঘ যানজট।

মানুষের ভিড়ে প্রচুর ডিম ভেঙে গেছে। রাস্তায় দেখা গেছে ডিম ভেঙে সয়লাব। তবুও যেগুলো বেঁচেছে তা পরবর্তীতে বিলিয়ে দেওয়া বা কম মূল্যে নির্দিষ্ট বাজারে বিক্রি করা হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net