, ,

শিরোনাম :
বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি
অনিশ্চয়তা কাটছে এইচএসসি পরীক্ষা নিয়ে

অনিশ্চয়তা কাটছে এইচএসসি পরীক্ষা নিয়ে

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃকরোনাভাইরাস মহামারীতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী ২৪ সেপ্টেম্বর। সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এদিন বৈঠকে বসবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। একাদশে ভর্তি, ক্লাস শুরুসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে ওই সভায়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার গতকাল প্রতিবেদককে বলেন, রুটিন কর্মসূচির অংশ হিসেবেই এ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ডের চেয়ারম্যানরা। সচিব আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আমাদের প্রস্তুতি অনেক আগেই নেওয়া আছে। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিলেই এ পরীক্ষার আয়োজন করা হবে। প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net