, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
বিসিএস অফিসার্স এ্যাসোসিয়েশন অব বরিশাল ডিভিশনের (বোয়াব) প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

বিসিএস অফিসার্স এ্যাসোসিয়েশন অব বরিশাল ডিভিশনের (বোয়াব) প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

dynamic-sidebar

 

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস অফিসার্স এ্যাসোসিয়েশন অব বরিশাল ডিভিশন (বোয়াব) এর প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর অভিজাত হোটেল গ্রান্ড পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পুনমিলনী অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে যাদের জন্মস্থান তাদের নিয়ে গত ১ এপ্রিল (বোয়াব) গঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামানকে আহবায়ক এবং বরিশাল ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদকে সদস্য সচিব করে (বোয়াব) এর আহবায়ক কমিটি গঠন করা হয়। বিসিএস কর্মকর্তাদের অন্যতম এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, পারস্পারিক সহযোগীতা, সহমর্মীতা, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষে (বোয়াব) গঠন করা হয়। পুনমিলনীতে সংগঠনের কোষাধ্যক্ষ ও বরিশাল কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ মেহেদী মাসুদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ সহ বিভাগের বিভিন্ন পর্যায়ের বিসিএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net