রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৪

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

dynamic-sidebar

অনলাইন ডেস্কঃ মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে নিষেধ ও মায়ের মারধরের করার পর গলায় ফাঁস দিয়ে নীরব বেপারী (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঠেংগামাড়া গ্রামে।

নীরব ঠেংগামাড়া এলাকার আব্দুল কাশেম বেপারী ছেলে ও কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে বসত ঘরে বসে মোবাইলে গেমস খেলতে থাকে নীরব। রাত ৯টার সময় নীরবের মা পড়ালেখা বাদ দিয়ে গেমস খেলতে ছেলেকে নিষেধ, বকাঝকা ও মারধর করেন। পরে রাতে নীরব না খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকে। সকালে ডাকতে গেলে রুমে দেখা যায় নীরব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ায় ফাঁস নিয়ে ঝুলে আছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ শুক্রবার সকালে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠায়।

সহপাঠী রাসেল বলে, গেমস তো আমরাও খেলি, তবে গেমস খেলতে না দেওয়ায় আত্মহত্যা করতে হবে কেন? তা ছাড়া করোনার কারণে পড়ালেখাতো একবারের বন্ধ তাই একটু বেশি মোবাইলে মনযোগী হয়ে গেছি। স্কুল খোলা থাকলে হয়তো এরকম হতো না।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সকালে খবর পেয়েছি ঠেংগামাড়া এলাকায় নীরব বেপারী নামে ৮ম শ্রেনীর স্কুলছাত্র মোবাইলে গেমস খেলতে নিষেধ করা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে সোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net