বরিশাল নগরের নাজিরপুল সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি বসত ঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুরে নাজিুরপুল সংলগ্ন বেনিসিং হাবিলি এলাকার এ
ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল সদর স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা
ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানায়, আওয়ামীলীগ নেতা
রফিকুল ইসলাম খোকনের ভাড়াটিয়া মাসুদের স্ত্রী চুলোতে রান্না বসিয়ে পানি
আনতে যায়। কিছুসময় পরে ওই চুলো থেকে ঘরে আগুন লেগে যায়। যে আগুন পার্শবর্তী সাদ্দাম, তপন কর্মকার, কেশব শীল, পলাশ ও আকলিমার ঘরেও ছড়িয়ে পরে। পরে ফায়ার সাভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সাভিস এর উপ সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, জ্বালানির চুলা থেকেই আগুনের সুত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। আর আগুনে একই সাথে থাকা ১২টি ঘরের মধ্যে ৬টি ঘর বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এঘটনায় ভারাটিয়াসহ কেউই আহত হয়নি বলে জানান তিনি। এদিকে এ অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাযায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply