, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

বরিশালে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কামাল সিকদার নামে একজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

গত সোমবার সকাল ১১টায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত কামাল ওই এলাকার মৃত আজিদ আলীর ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কামাল ও তার পরিবারের সাথে একই এলাকার মন্নান ঘরামীর ছেলে নাগর ও তার পরিবারের জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে।

নাগর বিভিন্ন সময় ওই বিরোধের জের ধরে খুনজখমের হুমকি দেয়।এরই ধারাবাহিকতায় ঘটনার দিন নাগর, মন্ত ঘরামীসহ ৭/৮ জন পরিকল্পিতভাবে কামালকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা কামালকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে স্বজনরা আরো জানিয়েছেন।

স্থানীয়রা আরো জানান, নাগর তার সহযোগীদের নিয়ে তুচ্ছ বিষয় নিয়ে এলাকার বিভিন্ন মানুষের উপর অত্যাচার জুলুম চালায়।

তেমনিভাবে তুচ্ছ বিষয় নিয়ে কামালসহ তার পরিবারের উপর জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছে। ক্ষমতার দাপট দেখিয়ে কামালের জমিজমা জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়।

তাছাড়া বাড়িতে বিভিন্ন অরাজগতা সৃষ্টি করে কামাল ও তার পরিবারকে দফায় দফায় হয়রানি করছে নাগর ও তার পরিবার ।

কামাল ও তার পরিবারের লোকজন নাগরের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করলে ঘটনার দিন সকাল ১১ টায় নাগর সহ তাদের সহযোগী সন্ত্রাসীরা কামালকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করা হয়েছে।

কামালের স্বজনরা নাগরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net