, ,

শিরোনাম :
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১
বরিশালে ভূমিহীনদের মধ্যে ঘর দলিল হস্তান্তর করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে ভূমিহীনদের মধ্যে ঘর দলিল হস্তান্তর করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ মুজিব বর্ষ উপলক্ষে বরিশালে ভূমিহীনদের মধ্যে ৬০টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে সদর উপজেলার চড়বাড়িয়া লামছড়ি গুচ্ছগ্রাম প্রকল্পে নবনির্মিত ঘর ও দলিল হস্তান্তর করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে ২০ জন সুবর্ন নাগরিকের মধ্যে হুইল চেয়ারও বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষ নিয়ে চিন্তা করেন। প্রতিটি কেবিনেট মিটিংয়ের পর তিনি সাধারন মানুষের খোঁজ খবর নেন। সবাইকে মিলেমিশে কাজ করে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক পরিচালক মো. রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান প্রমুখ।।

প্রসঙ্গত, দুই দশমিক ২০ একর আয়তনের চরবাড়িয়া গুচ্ছগ্রাম প্রকল্পে প্রতিটি ঘর নির্মানে এক লাখ ৭১ হাজার টাকা করে ব্যয় হয়েছে। সেখানে ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। তিন দশমিক ৬৭ শতাংশ জমিতে নির্মিত প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি বাথরুম, একটি রান্নাঘর এবং ঘরের সামনে সবজী চাষের জন্য খোলা জায়গা রয়েছে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net