, ,

শিরোনাম :
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা, স্মৃতিচারণা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে শতবর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী ঘিরে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

ঢাকঢোলের তালে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ফিরে আসে বিদ্যালয় প্রাঙ্গণে। যেন পুরোনো আঙিনায় ফিরে কৈশোরের দিনগুলোকে আরেকবার ছুঁয়ে দেখলেন তারা।

সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন প্রজন্মের প্রাক্তন ছাত্রীরা। উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও শতবর্ষ উদ্‌যাপন পরিষদ-২০২৬-এর আহ্বায়ক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের জন্য দিনটি গৌরবের। দুই দিনব্যাপী আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে সবাই আনন্দিত।

প্রাক্তন শিক্ষার্থীদের কাছে এই ফেরা কেবল একটি অনুষ্ঠানে যোগ দেওয়া নয়, বরং জীবনের ফেলে আসা দিনগুলোর কাছে ফিরে যাওয়া। যে শ্রেণিকক্ষে কেটেছে কৈশোর, যে মাঠে গড়ে উঠেছে বন্ধুত্ব, সেই পরিচিত প্রাঙ্গণে ফিরে তারা ভাগ করে নিচ্ছেন পুরোনো দিনের স্মৃতি।

তবে বিদ্যালয়টির পরিচয় শুধু স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বরিশালের নারীশিক্ষার দীর্ঘ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস। ১৮৬৮ সালে ব্রাহ্ম সমাজের উদ্যোগে বরিশালে মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও তৎকালীন সমাজে নারীশিক্ষার বিরোধিতার কারণে অল্প সময়ের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়।

এরপর ১৮৭১ সালে বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক জগদ্বন্ধু রাহা এমএ ও কয়েকজন সমাজকর্মী নারী কল্যাণ সভা গঠন করে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে বার্ষিক পরীক্ষা ও পুরস্কার বিতরণের উদ্যোগ নেন। তবে সেই উদ্যোগও স্থায়ী হয়নি। পরে ১৮৭৩ সালে সমাজসংস্কারক ও শিক্ষানুরাগী শরৎচন্দ্র গুহ বগুড়া রোডে নিজের জমিতে কয়েকজন সমাজকর্মীকে সঙ্গে নিয়ে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার সেই উদ্যোগই পরে নারীশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রূপ নেয়।

১৯৬৮ সালের ৩ ফ্রেবুয়ারী বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে মিসেস খোদেজা বেগম প্রথম মুসলিম প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব লাভ করলেও ১৯৬৯ সালের ১ জানুয়ারী থেকে তিনি পূর্ণাঙ্গ প্রধানশিক্ষিকা হিসেব যোগদান করে ১৯৮১ সাল পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

এমনকি এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হিসেবে শান্তিসুধা গুহ ১৯৪৮ থেকে ৬৮ সাল পর্যন্ত টানা ২০ বছর দায়িত্ব পালনকালে তৎকালীন পাকিস্তান সরকারের ‘তমযা ই পাকিস্তান’ খেতাবে ভুষিত হয়েছিলেন। তৎকালীণ পূর্ব পাকিস্তানের গভর্ণও আজম খান বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে প্রধান শিক্ষক শান্তিসুধা গুহ’কে ‘পাকিস্তানের রত্ন’ বলে ঘোষনা করেছিলেন।

১৯২৩ সালে বিদ্যালয়টি বরিশাল সদর বালিকা উচ্চবিদ্যালয় হিসেবে স্থায়ী রূপ পায়। ১৯৬১ সালে এটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে রূপান্তরিত হয়। বিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, কবি কামিনী রায়, চিকিৎসক যামিনী সেন, কবি কুসুমকুমারী দাশ ও কবি সুফিয়া কামালের মতো নারীদের নাম। এ ছাড়া শান্তিসুধা ঘোষ ছিলেন বিদ্যালয়টির প্রথম ঈশান স্কলার। বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কপি সম্পাদনকারী চিকিৎসক ডা. সুলতানা বেগম এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও সক্রিয় কর্মী নাদেরা বেগমও এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাকসুর সাবেক এজিএস ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরীন এবং সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সেলিমা রহমান।

মুক্তিযুদ্ধের ইতিহাসেও বিদ্যালয়টির রয়েছে বিশেষ গুরুত্ব। ১৯৭১ সালে বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে উঠেছিল সংগ্রাম পরিষদ ও একটি সচিবালয়। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং প্রতিরোধ সংগঠিত করার কাজে এই প্রাঙ্গণ গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনাতেও এই উদ্যোগ ভূমিকা রাখে।

দুই দিনব্যাপী শতবর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনীতে শোভাযাত্রা ছাড়াও রয়েছে নানা আয়োজন।

শুক্রবার শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হবে শনিবার। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net