সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৬

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
উজিরপুরে মেধাবী স্কুল ছাত্রের হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

উজিরপুরে মেধাবী স্কুল ছাত্রের হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে মেধাবী স্কুল ছাত্রের হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বরাকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলের শিক্ষক-শিক্ষার্থিরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ডাবেরকুল বন্দর সংলঘœ রাস্তার দুই পাশে দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন প্লেকার্ড বুকে নিয়ে মানববন্ধনে অবস্থান নেয়। এসময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বরাকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থিরা মানবন্ধনে অংশ গ্রহন করে। মানবন্ধনে শিক্ষক-শিক্ষার্থিদের সাথে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিউটি খানম, সহকারী শিক্ষক উত্তম কুমার, মজিবুর রহমান, মহিবুল্লাহ রাসেল, কামরুল ইসলাম, প্রভাষক নাছিমা খানম, রপিকুল ইসলাম, শিলা রায়সহ অনেকে। উল্লেখ্য ১১ অক্টোবর বুধবার সন্ধা ৭টায় পূর্ব শত্র“তার জের ধরে নরসিংহা গ্রামের মেহেদি হাসান নান্নুর ছেলে বরাকোঠা ইউনিয়ন ইনইস্টিটিউশনের ১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র জিয়াউর রহমান শান্তকে হামলা চালায় মালিকান্দা গ্রামের কলেজ ছাত্র রাব্বি বেপারী(২০),নরসিংহা গ্রামের তানভির খাঁন(২০), সাব্বির হোসেন(২০), চাউলাহার গ্রামের অলি(২০)। ঘটনার সময় রাব্বিকে আটক করে জেল হাজতে প্রেরন করেন মডেল থানা পুলিশ। আহতের পিতা ঐ দিন ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net