সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৫

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ- আটক-৮

বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ- আটক-৮

dynamic-sidebar

শামীম আহমেদ : বিএনপি চেয়ারপারর্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্বে গ্রেপতারী পরোয়ানা জারী করার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি পালন কালে স্বেচ্ছা সেবক দলের মিছিলে পুলিশের বাধা ও লাঠি চার্জে মিছিল ছত্রভংগ হয়ে যায়। স্বোচ্ছ সেবক দলের তিন নেতাকে

গ্রেপতার করায় পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পুলিশের বেপরোয়া লাঠি চার্জের সময় অননুষ্ঠিত বরিশাল জেলা ও উত্তর জেলা বিএনপির প্রতিবাদ সভা পন্ড হয়ে যায় এসময় জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের হাত ধরে টানা ট৬ানি কোতয়ালী মডের থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন।অপরদিকে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় নগরীর মহিলা কলেজের গলির মুখ থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল মহানগর আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবীর,আমিনুল ইসলাম লিপন,মাহাবুবুর রহমান পিন্টু,জাবেদ আবদুল্লাহ সাদি,রবিউল আওয়াল শাহিন,মসিউর রহমান মঞ্জু ওভূইয়া মামুনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে জেলা ও মহানগর দলীয় কার্যলয়ের দিকে আসার পথে এস,আই সাইদুল ইসলাম একদল পুলিশ ও ডিবি পুলিশ নিয়ে মিছিল বাধা প্রদান করে ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করে ।

এসময় পুলিশের সাথে কথা কাটা কাটির এক প্রর্যায়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুর কবীরের সাটের কলার ধরলে মিছিলে কর্মীরা উত্তেজিত হযে শ্লোগান দিলে পোষাকধারী ও ডিবি পুলিশ লাঠি চার্জ শুরু করে। এতে মীর জাহিদ,মাহাবুবুর রহমান পিন্টু,তাজমীর চৌধুরী,গফফার মোল্লা,মসিউর রহমান মঞ্জু,আমিনুল ইসলাম লিপন,জাবের আবদুল্লাহ সাদি ও বানারীপাড়া স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুল ইসলাম আহত হলে উত্তেজনা ছড়িয়ে পরে চলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এসময় কতিপয় স্বেচ্ছাসেবক দলের কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। মিছিলে বাধা প্রদানকালে কোতয়ালী মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ মোঃ আওলাদ হোসেন ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দলের মহানগর আহবায়ক মীর জাহিদের কানে ও গারে দুটি কসানো থাপ্পর দিলে জাহিদ কিছুটা দুর্বল হয়ে পড়ে এসময় অন্যান্য পুলিশ সদস্যরা জাহিদ সহ অন্য সকল নেতাদের বেধড়ক লাঠি পেঠা করে।পুলিশ ঘটনাস্থল থেকে মীর জাহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খানকে আটক করে টেনে হিছড়ে মাহেন্দা গাড়ীতে উঠিয়ে থানায় নিয়ে যায় এসময় তাদের জামা কাপড় সম্পূর্ন ছিড়ে ফেলে পুলিশ।
এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা দক্ষিন ও উত্তর জেলা বিএনপি শান্তি পূর্নভাবে প্রতিবাদ সমাবেশ করছিলেন এক প্রর্যায়ে কোতয়ালী মডের থানার ওসি আওলাদ হোসেন একদল পুলিশ নিয়ে তাদের প্রতিবাদ সভা পন্ড করে দেয় এক প্রর্যায়ে ওসি জেলা সভাপতির হাত ধরে টানাটানি করে প্রতিবাদ সভার সভাপতি সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ,জেলা সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিনের সাতে দূরব্যাবহার করে। এছাড়া মহানগর বিএনপির প্রতিবাদ সভা জেলা ও মহানগর দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। সরোয়ার এসময় বলেন দেশের গনতন্ত্রহীন সরকার বিরোধী দলের মিছিল মিটিং দেখলে অবৈধ সরকার গন আতংকে ভুগতে থাকে। ভোটারবিহীন সরকার দলীয় পুলিশ দিয়ে বিএনপি সহ সাধারন মানুষকে পিঠিয়ে বাকরুদ্ব করে রাখতে চায়। ৫ই জানুয়ারীর নির্বাচনে কেন্দ্রে কুকুর আর পুলিশ গিয়েছে কোন জনগন ভোট দেয় নাই তা মিডিয়ার প্রচারের মাধ্যমে দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্ব দেখেছে। তাই অবৈধ সরকার আরো একবার দলীয় পুলিশ দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসার রঙ্গিন স্বপ্ন দেখছেন এবার আর অবৈধ সরকারের সে স্বপ্ন পুরন হতে দেবেনা দেশের জনগন। সরোয়ার স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ন মিছিলে লাঠি চার্যের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অভিলম্বে আটক নেতাদের ছেড়ে দেয়ার দাবী জানান। এসময় টাউন হলের সামনে কত্যর্বরত পুলিশ অবিসার এস আই সাইদুল ইসলাম বেশ কয়েকটি টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়াকে বলেন প্রশাসনের পক্ষ থেকে বিএনপিকে তাদের দলীয় কার্যলয়ের সামনে সভা করার অনুমতি দেয়া হয়েছে তাদেরকে মিছিল করার কোন অনুমতি দেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে তাই তারা মিছিল না করার জন্য নিষেধ করা হয় তারা পুলিশের বাধা উপেক্ষা করে শ্লোগান দিয়ে বিশৃংখলার চেষ্ঠা করলে পুলিশ লাঠি চার্য করতে বাধ্য হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net