শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭

শিরোনাম :

বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক মাদক কারবারি মো. মিজানুর রহমান (৪৫) ঝালকাঠি সদর থানাধীন কীর্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

এই ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net