শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭

শিরোনাম :
বরিশালে জমিজমা সংক্রান্ত ঝামেলায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতর অভিযোগ

বরিশালে জমিজমা সংক্রান্ত ঝামেলায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতর অভিযোগ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার:: বরিশালের বানারীপাড়া পৌরসভার রায়ের হাট এলাকায় জমিজমা সংক্রান্ত ঝামেলায় এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার সকাল সাড়ে দশটায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে অভিযুক্ত পৌরসভার ৪ নং ওয়ার্ড নিবাসী মকবুল মল্লিক তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বলে দাবি
করেন।

 

আহত দুজন হলেন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল খালেক মল্লিক (৭১) এবং তাঁর স্ত্রী মাহমুদা খালেক (৬৫)। তাদের সন্তান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদুল মুঈদ অভিযোগ করেন, কয়েকবছর আগে স্থানীয় ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোবারক আলীর ছেলে মকবুলের কাছ থেকে ১৮ শতাংশ জমি কেনেন তারা।তবে রায়ের হাট এলাকার সেই জমি ঠিকমতো বুঝিয়ে দিচ্ছিলো না মকবুল। শুক্রবার সকালে ক্রয়কৃত জমির ওপর সীমানা প্রাচীর দিতে গেলে আবদুল খালেককে বাঁধা দেয়া হয়।

 

পরবর্তীতে বাঁধা উপেক্ষা করে সীমানা প্রাচীর দেবার কাজ চালিয়ে গেলে আবদুল খালেকের ওপর হামলা চালায় মকবুল সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন।এসময় আবদুল খালেকের চিৎকার শুনে পার্শ্ববর্তী বসতবাড়ি থেকে ছুটে আসেন তাঁর স্ত্রী মাহমুদা খালেক। হামলাকারীরা তাকেও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাশ বলেন,‘ঘটনাটি আমাদেরকেও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

 

আক্রান্ত শিক্ষার্থীর যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক কোন সহযোগিতা দরকার হয় তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো ’।এছাড়া বানারীপাড়ার স্থানীয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে নিশ্চিত করেন এই শিক্ষক।

 

অনুযোগের সুরে মুঈদ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিতর ঘটনা সকলের জন্যই দুঃখজনক। আমরা পারিবারিকভাবে আলোচনা করে বিষয়টি নিয়ে থানায় যাবার পরিকল্পনা করছি। আশাকরি সকলের কাছ থেকে সহযোগিতা পাবো।অন্যদিকে অভিযুক্ত মকবুল মল্লিক মুঠোফোনে জানান, তিনি এ ধরণের কোন ঘটনার সঙ্গে জড়িত নন।তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও উদ্যেশ্য প্রণোদিত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net