সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মানতেই হবে : পুলিশ সুপার সাইফুল ইসলাম

পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মানতেই হবে : পুলিশ সুপার সাইফুল ইসলাম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং পূজাম-পে সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। শনিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেট সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করার জন্য সকল ধরনের আতশবাজি মাইকিং এবং ঢোল তবলা সব বন্ধ রাখতে হবে। কোনো ধরনের অপরাধ হলে পুলিশ তা বরদাস্ত করবে না। করোণা প্রকটের কারণে সকল পূজাম-পে স্বাস্থ্যবিধি মেনেই ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্যানিটাইজার ব্যবহার করে দর্শনার্থীদের আসতে হবে। তাছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকাদের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী ও সাংবাদিক এডভোকেট এসএম ইকবাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net