, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

বরিশালে সেই কথিত চিকিৎসকসহ ৫ জনকে জরিমানা

dynamic-sidebar

নাজমুল হক মুন্না ॥ চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্র দেয়াসহ বিভিন্ন অভিযোগে বরিশালের উজিরপুরের শিকারপুর বন্দরের হাঁতুরে চিকিৎসক সঞ্জয় কুমার রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শিকারপুর বন্দরে হাঁতুরে চিকিৎসক সঞ্জয় রায়ের নাইস হেলথ কেয়ার নামের ফার্মেসীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

এছাড়া ওই বন্দরের কীটনাশক ব্যবসায়ী জহিরুল মৃধাকে তিন হাজার ও মিষ্টি ব্যবসায়ী করিমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে সকালে ইচলাদী বাসষ্ট্যান্ডের এলাকায় অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net