বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২

শিরোনাম :
বরিশালে ৪৫মণ সরকারি চালসহ আটক দুই ব্যাবসায়ী কারাগারে

বরিশালে ৪৫মণ সরকারি চালসহ আটক দুই ব্যাবসায়ী কারাগারে

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫ মণ চাল জব্দের ঘটনায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদের আদালতে ওই দুই ব্যক্তিকে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার এই দুই ব্যক্তি হলেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার ফরিদ আহম্মেদ ফকির এবং নগরের বাজার রোড এলাকার ব্যবসায়ী ও তালতলী এলাকার বাসিন্দা আবুল কালাম হাওলাদার।

পুলিশ জানায়,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বাজার রোড এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা–পুলিশের একটি দল। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ও খাদ্য অধিদপ্তরের লোগোসংবলিত ৬০ বস্তা (৪৫ মণ) চাল জব্দ করা হয়। এ ছাড়া কিছু খালি বস্তাও জব্দ করা হয়। এ সময় চাল আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। আটক দুজনসহ মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আটক দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net