শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৯

শিরোনাম :

বরিশালে এবারের পূজায় হচ্ছে না সিঁদুর খেলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ এবারের সারদীয় দুর্গা পূজায় বরিশালের মণ্ডপগুলোতে সিঁদুর খেলাও নিষিদ্ধ করা হয়েছে। প্রাণঘাতী করোনা মহামারী ঠেকাতে এ নিষেধাজ্ঞা দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা)।

মঙ্গলবার সন্ধ্যা রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় আসন্ন সারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় তিনি পূজা উদযাপন পরিষদ এবং ধর্মীয় নেতাদের এই নির্দেশনা দিয়েছেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু প্রমুখ।

এসময় মোক্তার হোসেন বলেছেন, ‘করোনা মহামারি এখনো পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। উৎসব-আনন্দ করতে গিয়ে যাতে কেউ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত না হন সে বিষয়ে আমাদেরও গুরুত্ব দিতে হবে।

তাই প্রতিটি মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা ভাইরাসের বিস্তার রোধে বিএমপি কর্তৃক দেয়া সকল নির্দেশনা মেনে চলতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net