রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে কলেজছাত্রীর ওপর হামলার মামলায় যুবক কারাগারে

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত সরকারি মহিলা কলেজ শিক্ষার্থী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী জুবায়ের আদনানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে জুবায়েরকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বসবাসকারী ও জুবায়ের আদনান বেশ কিছু দিন ধরে নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালিয়ে চর-থাপ্পর মেরে পালিয়ে যায়। এ ঘটনায় নাসরিন আক্তার সারা নিজে বাদী হয়ে ওই দিনই জুবায়ের আদনানকে আসামী করে থানায় মামলা করে। এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেফতারের দাবিতে নাসরীন আক্তার সারা গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ আসমীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয়।

 

অন্যদিকে জুবায়ের আদনান এর পিতা বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেমের নামে জুবায়ের আদনানের কাছ থেকে নগদ অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেয়া, চুরি-মোবাইল ছিনতাই, প্রতারণা-আত্মসাৎ, হাত-পা-মুখ বেধে নির্যাতন, সাদা স্টাম্পে, জোরপূর্বক স্বাক্ষর আদায়সহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রেমিকা নাসরিন আক্তার সারা (১৯) প্রধান আসামী এবং বড় বোন বিউটি পারলারের কর্মী আখিনুর আক্তার অনিক (২১), কবির হোসেন (২৬) ও ভগ্নিপতি মেহেদী হাসান বাবুসহ (৩০) ৪জনকে আসামী করা হয়েছে।

 

ওই মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছেন সদর থানা পুলিশ, জানিয়েছেন বাদীর আইনজীবী।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net