শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫২

শিরোনাম :
স্বরুপকাঠীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

স্বরুপকাঠীতে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ অগ্নিকাণ্ডে স্বরুপকাঠির বিসিক শিল্প নগরীর শারমিন রোপ শিল্প ফ্যাক্টরী পুড়ে ছাই হয়ে গেছে। পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার মিয়ার হাট বন্দরের কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে বুধবার রাত সাড়ে ১০ টায় শাহ আলমের সুতার ফ্যাক্টরীতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

স্বরুপকাঠী দমকল স্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শেখ জানান, বুধবার রাতে কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১১টায় সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেই, এসময় নেছারাবাদ থানার ইনচার্জ আবিদ আহম্মেদসহ পুলিশ কর্মকতারাও আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা অর্থাৎ দু ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার আগেই ফ্যাক্টরীতে থাকা কোটি টাকার মালা-মাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা কারা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এখনো এটা নিশ্চিত নয়।

শারমিন রোপ ফ্যাক্টরীর ম্যানেজার মোঃ তোতা মিয়া জানান, এ ফ্যাক্টরীতে পাটজাত, নায়লন, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের তৈরি রশি দেশের চাহিদা পূরণ করে কাতার, মালয়েশিয়া, নেপাল, ভারত, চীনসহ বিশ্বের প্রায় ৯টি দেশে রপ্তানী করা হত। অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে যাওয়া প্রায় শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়বেন। ফ্যাক্টরী আবার কবে নাগাদ চালু করা যাবে তাও অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় ২০ বছর আগের এ প্রতিষ্ঠানটি অগ্নিকাণ্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ম্যানেজার মোঃ তোতা মিয়া জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net