, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

বরিশালে মা ইলিশ রক্ষায় ১০ জেলের কারাদণ্ড

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩টি মামলায় ১০ জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন জেলের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও জেলেদের কাছ থেকে প্রায় এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে থেকে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলায় ছয়টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিভিন্ন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটরা।

অভিযানকালে ইলিশ মাছ আহরণের সময় নৌ-পুলিশের সহায়তায় ইয়াসিন মজুমদার (২৫) নামের এক জেলেকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

বাবুগঞ্জ উপজেলায় ইলিশ মাছ আহরণের দায়ে চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ৭০০ মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করার পর জব্দকৃত পাঁচ কেজি ডিমওয়ালা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

মেহেন্দিগঞ্জে তিন জেলেকে এক মাসের কারাদণ্ড এবং দুই জেলেকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ১৫০০০ মিটার জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বানারীপাড়ায় আটককৃত দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও জব্দকৃত ১০০০ মিটার কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

হিজলায় অভিযান চলাকালে নদীতে মাছ ধরার জন্য নিষিদ্ধ প্রায় ৮০ হাজার মিটার কারেন্টজাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net