, ,

শিরোনাম :
পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১
বরিশালের বাকেরগঞ্জে হামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

বরিশালের বাকেরগঞ্জে হামলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের উপ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ প্রার্থী সমর্থকদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

 

রোববার দুপুর সাড়ে বরোটায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, শনিবার বিকেলে তাদের নির্বাচনী কার্যালয়ে দুইবার হামলা চালায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা। এসময় বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের ৮টি মোটরসাইকেল ভাংচুর এবং ৮ জন কর্মীকে মারধর করে রক্তাক্ত জখম করে।

 

এধরনের হামলা করে তারা নির্বাচনী মাঠ থেকে বিএনপির নেতা কর্মীদের দূরে রেখে আগামী ২০ অক্টোবর ভোট প্রদানের দিন একচেটিয়া ভোট ডাকাতি করে বিজয়ী হবার চেষ্টা করছে আওয়ামীলীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ। এই অপচেষ্টা রুখতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

 

এসময় জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, আবুল হোসেন খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net