বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে ধর্ষণ মামলায় যুবক কারাগারে

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সাজ্জাদ হোসেনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাজ্জাদ হোসেন আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে।

সাজ্জাদ হোসেন স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এক কলেজছাত্রী মা ও বোনের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজার সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন সাজ্জাদ হোসেন। কলেজছাত্রীর চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে গেলে সাজ্জাদ পালানোর চেষ্টা করেন।

 

তবে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। এরপর তারা সাজ্জাদ হোসেনকে পুলিশে সোপর্দ করেন। রাতেই ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। নির্যাতনের শিকার কলেজছাত্রীকে মেডিক‌্যাল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net