বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৭

শিরোনাম :
বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ লাখ মিটার জাল জব্দ

বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ লাখ মিটার জাল জব্দ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বিভিন্ন নদীতে নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তর দিনভর অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ইলিশ জব্দ এবং ৪৫ জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল ভোর থেকে রাত ৮টা পর্যন্ত নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর বরিশালের মেঘনা তেঁতুলিয়া, কালাবদর, আরিয়াল খা ও কীর্তনখোলা নদীতে অভিযান চালায়।

 

এ সময় প্রায় তিন লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ১২৪ কেজি ইলিশ মাছ জব্দ ও সাতজন জেলেকে ৫৩ হাজার টাকা জরিমানা ও ৩৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।

 

পরে জব্দকৃত জাল বিভিন্ন উপজেলায় ও কীর্তনখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে পোড়ানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার উপস্থিতিতে বরিশাল সদর উপজেলার জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা ও ইলিশ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net