সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৯

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গভীর রাতে সুন্দরবন ও সুরভী লঞ্চের সংঘর্ষ মাঝ নদীতে যাত্রীদের আর্তনাদ

গভীর রাতে সুন্দরবন ও সুরভী লঞ্চের সংঘর্ষ মাঝ নদীতে যাত্রীদের আর্তনাদ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার //  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে গভীর রাতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এমভি সুুরভী ৮ ও সুন্দরবন ১১ সাথে এই সংঘর্ষ হয়। এই দুটি লঞ্চে ১৫শ’র বেশি যাত্রী থাকলেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষে যাত্রীরা আতঙ্কিত হয়ে লঞ্চ নোঙর করতে আর্তনাদ শুরু করেছিলেন। সুন্দরবন লঞ্চের যাত্রী তারিকুল ইসলাম মুঠোফোনে জানিয়েছেন- দুটি লঞ্চ বরিশাল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে একই সময়ে ছেড়ে যায়। পথিমধ্যে মিয়ারচর নামক এলাকায় সুরভী লঞ্চটি ওভারটেক করতে গিয়ে সুন্দরবনকে ডান পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে সুরভী লঞ্চটি এক পাশে ঝুঁকে পড়লে আতঙ্কিত যাত্রীরা কান্নাকাটি পাশাপাশি এদিক ওদিক ছোটাছুটি করে। ওই সময় দুটি লঞ্চই নিয়ন্ত্রণ হারিয়ে একপর্যায়ে পার্শ্ববর্তী চরে উঠে যায়। পরবর্তীতে রাত ১২ টার দিকে নদীতে জোয়ারের পানি আসলে দুটি লঞ্চই ফের ঢাকার উদ্দেশে রওনা হয়ে যায়। এতে দুটি লঞ্চে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সুরভী নেভীগেশন কোম্পানির নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম বলছেন- তাদের লঞ্চটিকে সুন্দরবন পাশ থেকে ধাক্কা দিয়েছিল। কিন্তু তেমন কোন ক্ষতি হয়নি বলে তিনি লঞ্চের স্টাফদের সাথে কথা বলে জানতে পেরেছেন। এদিকে বিষয়টি সম্পর্কে জানতে সন্দরবন নেভীগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান রিন্টুর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেন নি। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটির বরিশাল অফিসের ম্যানেজার জাকির হোসেনকে কল দিলে তিনি জানান বিষয়টি সম্পর্কে অবগত নন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net