বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৪

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
গলাচিপায় স্পীড বোট ডুবে ৪ যাত্রী নিখোঁজ

গলাচিপায় স্পীড বোট ডুবে ৪ যাত্রী নিখোঁজ

dynamic-sidebar

সঞ্জিব দাস, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় আগুনমূখা নদীতে তলা ফেটে স্পীড বোট ডুবির ঘটনায় ৪ যাত্রী নিখোজ। দুর্ঘটনা কবলিত স্পীড বোটের যাত্রী কামাল ফরাজী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া স্পীড বোট ঘাট থেকে মমিন এন্টারপ্রাইজের একটি স্পীড বোটের আবুল নামের ড্রাইভার স্পীড বোটে ১৭ জন যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়।

নদীর মাঝা মাঝি আসার পর তুফানে স্পীড বোটটি তলা ফেটে ডুবে যায়। এ সময় স্পীড বোটের ড্রাইভার আবুলসহ ১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি ৪ জন যাত্রী এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত নিখোজ রয়েছেন।

গলাচিপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিন পানপট্টি স্পীড বোট মালিক সমবায় সমিতি লিমিটেটের সভাপতি ওয়ানা মার্জিয়া নিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার জানান, স্পিডবোট ডুবির ঘটনায় যাত্রী নিখোঁজ থাকার খবর জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net