বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৪

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বৈরী আবহাওয়া ও নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নি‌র্দে‌শে শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

 

 

এদিকে বৃহস্পতিবার থেকেই বরিশালে একাধারে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ থাকলেও মধ্যরাত থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।অপরদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে বরিশালের কীর্তনখোলাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

 

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ব‌লেন, কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ অভ্যন্তরীণ রুটের উদ্দেশে ছেড়ে যায়নি। আবার কোনো লঞ্চ বরিশাল নদীবন্দরে যাত্রী নিয়েও আসেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net