, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী সকল প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছেন-পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী সকল প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছেন-পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের ৫শত জন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট সাদা ছড়ি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।৫২ তম বিশ্ব সাদাছিড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

 

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বরিশাল জেলার ৫শত জন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে স্মার্ট সাদা ছড়ি দেবো। দৃষ্টি প্রতিবন্ধীদের জমি ভরাট ও ভবন নির্মানের জন্য সার্বিক সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সরকারের যে লক্ষ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের কাতারে পৌছাতে আপনাদের সহযোগী এবং আপনাদের যে কর্মস্পৃহা সেটা থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌছাতে পারবো।

 

 

জাতীয় যুব প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আল মামুন তালুকদার, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net